Monday, 12 March 2018

যুগের অস্ত্র

যুগের অস্ত্র রাখী সরদার(নন্দিনী) পৃথিবীর সমস্ত শাখামূল,প্রশাখা মূল রূপে তোমার অস্তিত্ব। তোমাকে সামনে রেখেই ঈশ্বর সত্য প্রতিষ্ঠা করেছেন বারংবার। তোমার বাঁকা ভ্রু-যুগলের কটাক্ষে পুরুষের বুকে ঝড় ওঠে। তোমার নরম ছোঁয়ায় পাতার কুটির হয়ে ওঠে রাজপ্রাসাদ। তুমি আছ বলেই তাজমহলের ছায়া পড়ে যমুনার জলে। তোমার জন্যই ভূমিষ্ঠ শিশু কেঁদে ওঠে অমৃত পানের কারনে। কবির ওষ্ঠে সৃষ্টির স্বাদ এনে দাও তুমি দুহাত ভরে। সভ্যতার বিবর্তনের প্রত্যেক ধাপ এগিয়েছে তোমার ঐকান্তিক স্পর্শে। এত কিছুর পর‌ও তবে তোমার দেহ কেন লালসার শিকার? কেন তবে ছোট্ট প্রাণ শুধু শিশু কন্যা বলে হয় নিহত? মাটির গন্ধ নেওয়ার আগেই ভ্রুণমূল রূপে হয়ে যাও ধ্বংস? অন্ধকার গলির ধারে রঙ মেখে কেন দাঁড়াতে হয় তোমাদের? তবে শোন পৃথিবীর মানুষ ----সেই সময়ের আর বেশি দেরী নেই। ইউসুফ মালালার শেখানো মন্ত্রেওরা শীঘ্রই বিশ্বকে করবে জয়। এই সভ্যতার দ্রৌপদীরা আব্রু রক্ষার জন্য হাতে তুলে নেবে যুগের অস্ত্র। সেদিন তোমরা দ্বৈপায়ন হ্রদের জলে লজ্জায় মুখ লুকিয়ে রাখবে। -------*-------- ন

No comments:

Post a Comment